back to top

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চা শ্রমিক নারীরা অধিকার আদায়ে বঞ্চিত

kbctgbd
২০ মার্চ ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

শ্যামল সবুজ শয্য সফলা চা পাতার সঙ্গে নারীর সম্পর্ক আজকের নয়, বহুকালের। দুটি পাতা একটি কুঁড়ি উঠে আসে নারীদের হাত স্পর্শ করে। নারীর ঘামে-শ্রমেই আজ চা শিল্প বাণিজ্যিক ভাবে সুপ্রতিষ্ঠিত। যে নারী চা শিল্পকে অধিষ্ঠিত করেছেন মর্যাদার আসনে, আজও তারা অনেক অধিকার থেকে বঞ্চিত।

বাংলাদেশে মোট চা-বাগানের সংখ্যা ২৪০টি (ফাঁড়ি বাগানসহ)। এর মধ্যে মূল বাগান রয়েছে ১৫৮টি। সারাদেশে কর্মরত চা শ্রমিকের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। চা শ্রমিকদের সিংহভাগ নারী। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সূত্রের বরাতে জানা যায়, নারী-পুরুষের মজুরি এখন দৈনিক ১৭০ টাকা হলেও তিন ক্যাটাগরির বাগান রয়েছে। ফলে অনেক বাগানে নারী শ্রমিককে এখনও ন্যূনতম মজুরি ১২০ টাকাও দেওয়া হচ্ছে। এ ছাড়া চুক্তিভিত্তিক শ্রমিক এবং বাগানের স্থায়ী শ্রমিকের মজুরি এক হওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।

নারী চা শ্রমিকদের মুখেই শোনা যাক কর্মক্ষেত্রে তাদের অভিজ্ঞতার কথা। কমলগঞ্জের আলীনগর চা-বাগানের অঞ্জনা কৈরী জানান, কর্মক্ষেত্রে নারীর বড় সমস্যা হলো তাদের প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বিভিন্ন বাঁধার মুখে পড়তে হয়। চা-বাগানের প্রতিটি সেকশনে (পৃথক পৃথক আবাদ) বৃষ্টির সময় ছাউনি থাকে না। ফলে বৃষ্টি গায়ে মেখেই কাজ করতে গিয়ে ঠান্ডাজনিত নানান রোগ-শোকে ভুগতে হয় তাদের।

শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা-বাগানের চা শ্রমিক সুমা নায়েক, দীপা তাঁতি ও নীলু তাঁতি জানান, চার পুরুষ ধরে চা-বাগানে বাস করছেন, তারপরও তাদের বাসস্থানের মালিকানার অধিকার নেই। এ কারণে বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্রঋণ নিয়ে চা-বাগানের বাইরের নারীদের মতো তারা হাঁস, মুরগি লালন-পালন কিংবা অন্য কোনো ছোট ব্যবসা করে অতিরিক্ত আয় করার সুযোগ পাচ্ছেন না। তাদের শুধু চা-বাগানের কাজ থেকে উপার্জিত টাকায় সন্তুষ্ট থাকতে হচ্ছে। এতে তাদের জীবনমানের উন্নয়ন হচ্ছে না। এমনকি ছেলে-মেয়েকে ঠিকমতো লেখাপড়াও করাতে পারছেন না।

উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ব্রহ্মাছড়া চা বাগানের তৃষ্ণা গোয়ালা, প্রতিমা নায়েক, অর্চনা গোয়ালাসহ কয়েকজন নারী শ্রমিক বলেন, অতীতে টিলাবাবুরা (চা-বাগানের কর্মকর্তা) উত্তোলিত চা পাতা পরিমাপের সময় ইচ্ছামতো ওজনে কম বুঝে নিত। কোনো নারী শ্রমিক এর প্রতিবাদ করার সাহস পেত না। ট্রেড ইউনিয়নের পাশাপাশি চা-বাগানের নারী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে ১৯৯৭ সালে মাদার্স ক্লাব নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। নারীদের অধিকার নিয়ে এ সংগঠন কাজ করত। বাগানে এ সংগঠনের কমিটি গঠন করা হয়েছিল। এ সংগঠনের কার্যক্রমের ফলে তারা প্রতিবাদ করতে শেখে। তাদের প্রতিবাদের মুখে টিলাবাবুরা সঠিক ওজন দিতে বাধ্য হতেন। কিন্তু ২০০৫ সাল থেকে চা-বাগানে মাদার্স ক্লাবের কার্যক্রম বন্ধ থাকায় নারী শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পংকজ কন্দ বলেন, বিশেষ করে নারীদের কর্মক্ষেত্রে সবচেয়ে বড় যে অসুবিধায় মধ্যে পড়তে হয় সেটি হলো, চা-বাগানের সেকশনগুলোতে নারী চা শ্রমিকদের জন্য শৌচাগার এবং প্রক্ষালন কক্ষ নেই। বিষয়টির প্রতি দৃষ্টিপাত দিয়ে সরকার ও বাগান কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো ছাড়া চা শ্রমিকদের স্থান নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ফেসবুকে ভাইরাল ইভেন্ট: তাহসান-মিথিলার বিয়ে চাই!

একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ...

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সর্বশেষ