জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার আলকরা ইউনিয়নের মাঝে সর্ব বৃহৎ একটি মানবিক সংগঠন। এ সংগঠনটির সহযোগিতা পেয়ে ইউনিয়নের প্রতিটি গ্রামের অসহায় পরিবার গুলো উপকৃত হচ্ছে । ইতি মধ্যে এ সংগঠনটির সহযোগিতা পেয়ে শত শত পরিবার উপকৃত হয়েছেন। ২০২৪ স্যাশনের জন্য আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার সংস্থাটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । প্রতিটি গ্রামে রয়েছে এ সংগঠনটির কমিটি।কুঞ্জুশ্রীপুরের কানাডা প্রবাসী সাইফুল কিবরিয়া চৌধুরীকে সভাপতি, কাইচ্ছুটি কাতার প্রবাসী এনামুল হককে সাধারণ সম্পাদক ও নারানকুরী সৌদি প্রবাসী স্বপন আহমেদ মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । অসহায় পরিবার কে সহযোগিতা করার উদ্দেশ্য ২০২০ সালে এই মানবিক সংগঠনটির যাত্রা শুরু হয়।


