back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়া মহিলা কলেজ গর্ভনিং বডির সভাপতি মনোনীত ডা. মিনহাজুর রহমান 

kbctgbd
১৫ জানুয়ারি ২০২৪ ৫:৪৯ পূর্বাহ্ণ

রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের রেডিওলজি ও নিউক্লিয়ার ইমেজিং বিভাগের অধ্যাপক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য পদে মনোনীত হয়েছেন সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ শফিকুল ইসলাম। গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারার প্রদত্ত ক্ষমতা বলে কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরীর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে অধ্যাপক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান এবং বিদ্যোৎসাহী সদস্য মো. ইলিয়াস এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আলহাজ শফিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। আজ (রোববার) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে এ মনোনয়ন দেওয়া হয়।

ডা. মিনহাজ সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম রামপুর এলাকার অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষেরসাবেক পরিচালক মরহুম মুজিবুর রহমানের সন্তান।

তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি, চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস

এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিন বিষয়ে এম.ফিল ডিগ্রি অর্জন

করেন। ডা. মিনহাজ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের

প্রতিষ্ঠাতা রেজিস্টার এবং ইউএসটিসির সাবেক প্রভাষক

হিসেবে প্রশাসনিক ও পেশাগত দায়িত্ব পালন করেছেন।

তিনি এ কলেজের গভর্নিং বডি ও সাতকানিয়া সরকারি

বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি পদে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সাতকানিয়ার কেরানিহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা গভর্নিং বডিরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)

আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এম এ মোতালেব

সিএআইপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

তেলের বাজারে ফের অস্থিরতা

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে...

আবারও বদলাচ্ছে আবহাওয়া, জারি সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা...

বন্ধ করা হলো কাপ্তাই হ্রদের সব জলকপাট

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের...

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

সর্বশেষ