এম বাদল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৩(সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় আপত্তিকর বক্তব্যের অভিযোগে আদালতে ১০০শত কোটি টাকার মান হানি মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের এমপি এবং নবনিযুক্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার বিকালে মন্ত্রীর পক্ষে আব্দুল জব্বার মামুন নামের এক আইনজীবী ব্রাহ্মণবাড়িয়া যুগ্ন জেলা জজ নজরুল ইসলামের আদালতে এ মানহানি মামলা করেন।
মামলায় বলা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন লায়ন ফিরোজুর রহমান ওলিও। নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা নাই দেখতে পেয়ে মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা,বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়ে ভোটারদেরকে বিভ্রান্ত করেছেন।
এতে আরও বলা হয়, গত ২৬শে ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে নির্বাচনী প্রচারণার এক সভায় উদ্দেশ্য প্রণোদিত হবে মিথ্যা বক্তব্য দিয়েছেন। এতে মন্ত্রীর ব্যক্তিগত,রাজনৈতিক ও সামাজিক জীবনে মান-মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ফিরোজুর রহমানকে তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে গত ২৮ ডিসেম্বর থেকে পরপর তিনটি নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি নোটিশ আমলে নেননি। তাই বাদির সম্মানহানি করায় আদালতে শত কোটি টাকার মামলা করা হয়েছে। আগামী রোববার আদালত এ মামলার শুনানি করবে।
এবিষয়ে লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, নোটিশ পাঠানো হয়েছিলো ঠিকই কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে সেদিকে মনোনিবেশ করতে পারিনি। এর জবাব আইনীভাবেই দিবো।


