back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে দ্বন্দ্বে দুলাভাইয়ের আঘাতে শ্যালকের মৃত্যু 

kbctgbd
৮ জানুয়ারি ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

আকিম উদ্দিন , রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় জমি-নিয়ে দ্বন্দ্ব ও গাছ কাটার বিরোধকে কেন্দ্র করে শ্যালক মখলেসুর রহমানকে পিটিয়ে হত্যা করেছে তার দুলাভাই কামাল হোসেন। সোমবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মখলেসুর রহমান বাঘা পৌর সভার ৫ নম্বর ওয়ার্ড গাওপাড়া গ্রামের বীর মুুক্তিযোদ্ধা মৃত হায়দার আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ কামালের স্ত্রী নুপুর বেগমকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হায়দার আলীর মেয়েকে বিয়ে করে একই গ্রামের কাশেম আলীর ছেলে কামাল হোসেন (৫৫)। স্ত্রীর জমির অংশ নিয়ে শ্যালক মখলেসুর রহমান (৬০) সঙ্গে দ্বন্দ্ব চলছিল বোন জামাতা কামাল হোসেনের। এ নিয়ে সোমবার একটি কদম গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কবির্তক শুরু হয়। একপর্যায়ে কামাল হোসেন উত্তেজিত হয়ে ইট ও সাজনির ডাল দিয়ে আঘাত করে তার শ্যালককে। এতে তিনি আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিব আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহত মখলেসুর রহমানের ছেলে সাগর হোসেন একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ দুপুরে কামালের স্ত্রী নুপুর বেগমকে আটক করেছেন। বাকি দুই আসাসি কামাল হোসেন ও তার ছেলে লিজার (২৬) পলাতক।

বাঘা থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এস.আই) সাইদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির বুকে ও পিঠে আঘাতের চিহৃ রয়েছে। এ মামলায় তিনজন আসামির মধ্যে আমরা একজনকে আটক করেছি। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ