খন্দকার মহিবুল হক, কুমিল্লা প্রতিনিধিঃ
গত ৭জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৭টি তে নৌকা প্রতিকের প্রার্থী জয়ী হয়েছেন এবং বাকী ৪টি স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
গতকাল (৭ই জানুয়ারি, ২০২৩) রাত ১১টায় জেলার রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তাদের নাম ঘোষনা দেন।কোন আসনে কোন প্রার্থী জিতলেন:
কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আবদুস সবুর ১ লাখ ৫৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র্র প্রার্থী ঈগল প্রতীকের নাঈম হাসান পেয়েছেন ২৩ হাজার ৬৭৩ ভোট।
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে স্বতন্ত্র্র প্রার্থী ট্রাক প্রতীকের মো. আবদুল মজিদ ৪৪ হাজার ৪১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম নৌকা প্রতীকের সেলিমা আহমাদ পেয়েছেন ৪২ হাজার ৪৫৩ ভোট।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র্র ঈগল প্রতীকের জাহাঙ্গীর আলম ৮৩ হাজার ৯৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইউসুফ আবদুল্লাহ হারুন পেয়েছেন ৭২ হাজার ১৪ ভোট।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে স্বতন্ত্র্র ঈগল প্রতীকের মো. আবুল কালাম আজাদ ৯৬ হাজার ৮০৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৫৭ ভোট।
কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের এম এ জাহের ৬৫ হাজার ৮১০ পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী ফুলকপি প্রতীকের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬১ হাজার ৫২২ ভোট।
কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা) আওয়ামী লীগের আ ক ম বাহাউদ্দিন ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র্র ঈগল প্রতীকের আঞ্জুম সুলতানা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৬ ভোট।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের প্রাণ গোপাল দত্ত ১ লাখ ৭৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ পেয়েছেন ১১ হাজার ৬৬৮ ভোট।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগের আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন ২ লাখ ৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম জাতীয় পার্টির এইচ এম এম ইরফান পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট।
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম ২ লাখ ৩৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের মো. আবু বকর ছিদ্দিক পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট।
কুমিল্লা-১০ (লাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জোনাকি হুমায়ুন পেয়েছেন ৮ হাজার ৫৪৮ ভোট।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক ১ লাখ ৮১ হাজার ৬৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী ফুলকপি প্রতীকের মো মিজানুর পেয়েছেন ২২ হাজার ৭০০ ভোট।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১১ জন যার মধ্যে নৌকা প্রতিক কে হারিয়ে তারা বেসরকারিভাবে ৪ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রথমবারের মত নৌকা প্রতিকে নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১ আসনের আবদুস সবুর ও কুমিল্লা-৮ আসনের আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন।।


