back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থী মোতালেবের সমর্থকরা ম্যাজিষ্ট্রেটকে ঘুষ দিতে চাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা

kbctgbd
৬ জানুয়ারি ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

সাতকানিয়ায় ম্যাজিষ্ট্রেটকে ঘুষ দিতে গিয়ে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব এর সমর্থক মঈনুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাঁর বহনকৃত ৫ লক্ষ টাকা জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহায়তা প্রদান করেন আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের চিববাড়ী রোডে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোঃ মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) কে একটি কালো ব্যাকপ্যাক ব্যাগসহ আটক করা হয়। ব্যাগ তল্লাশি করলে নগদ ৫ লক্ষ টাকা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, চট্টগ্রাম ১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব এর ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশ্যে সে এই টাকা নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ঘুষ প্রদানের প্রস্তাব করেন। তার বিরুদ্ধে নির্বাচনে ঘুষ প্রদানের চেষ্টার অভিযোগে অভিযুক্ত করে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় অভিযোগ গঠন করা হয়। অভিযোগ স্বীকার করায় অভিযুক্ত মোঃ মঈনুল ইসলাম চৌধুরীকে দন্ডবিধি, ১৮৬০ এর আওতায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং আটককৃত ৫ লক্ষ টাকা সরকারি কোষাগারে চালানোর মাধ্যমে জমা করার নির্দেশ দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, উপজেলার সদর ইউনিয়নের চিববাড়ী রোডে মোবাইল কোর্টের উপস্থিতিতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে মোঃ আনোয়ারা উপজেলার মঈনুল ইসলাম চৌধুরী নামের একজনকে একটি কালো ব্যাকপ্যাক ব্যাগসহ আটক করা হয়। ব্যাগ তল্লাশি করলে নগদ ৫ লক্ষ টাকা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, চট্টগ্রাম ১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব এর ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশ্যে সে এই টাকা নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ঘুষ প্রদানের প্রস্তাব করেন। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং আটককৃত ৫ লক্ষ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেয়া হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সার্বিক কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টায় যে কোন ধরনের অপচেষ্টা রুখে দিতে মাঠে ম্যাজিস্ট্রেটরা কাজ করছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

কেন সারাদিন ক্লান্ত লাগে?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজের...

১৫-এর আগে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত...

সৌদিবিরোধী অবরোধকে উসকানিমূলক পদক্ষেপ বলল বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধের...

সর্বশেষ