back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন আশুগঞ্জ- সরাইল আসনের প্রার্থী মঈনুদ্দিন মঈন 

kbctgbd
৬ জানুয়ারি ২০২৪ ৭:৩৯ পূর্বাহ্ণ

জহির সিকদার, আশুগঞ্জ (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতাঃ

 

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসল-২৪৪,ব্রাহ্মনবাড়িয়া -২( আশুগঞ্জ – সরাইল) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন মঈন।

ভোটারদের কাছ থেকে ভোট প্রাপ্তির প্রত্যাশায় মঈনুদ্দিন মঈন দিনরাত পরিশ্রম করে চলেছেন।

দিনকে রাত আর রাতকে দিন ভেবে ছুটে বেড়িয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। বলেছেন নির্বাচিত হতে পারলে উন্নয়নের কথা,দিয়েছেন নানা প্রতিশ্রুতি। পাশাপাশি এ আসনের অন্য প্রার্থীরা ও ভোটারদের দিয়েছেন নানারকম উন্নয়নের প্রতিশ্রুতি।

তবে ব্রাহ্মনবাড়িযা -২( সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীকের প্রার্থী ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনুদ্দিন মঈনকে নির্বাচিত করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন তার ভক্ত,সমর্থক- অনুসারীরা।এ ছাড়াও থেমে নেই দলীয় নেতা-কর্মীবৃন্দ। মঈনুদ্দিন মঈন ১৮ ডিসেম্বর২০২৩) প্রতিক পাওয়ার পর থেকে সরাইল – আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটাররা এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব মঈনুদ্দিন মঈনকে কলার ছড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশ্বাস দিচ্ছেন।

উক্ত আসনের বেশীর ভাগ ভোটাররা

বলছেন,এবার দিন বদলের পালা। বিগত বছর আমরা অন্য ৪ জনকে ভোট দিয়ে নির্বাচিত করেছি ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নী। তাই এবার আমরা তাদেরকে বদলিয়ে মঈনুদ্দিন মঈন কে ভোট দিয়ে নির্বাচিত করব। এর আগেও তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে হেরেছিলেন।

মঈনুদ্দ্দিন মঈন সরাইল -আশুগঞ্জের পাকশিমুল,অরুয়াইল,জয়দরকান্দি,কালিকচ্ছ ইউনিয়নসহ সবগুলো ইউনিয়ন এবং আশুগঞ্জের শরীফপুর,লালপুর,চরচারতলা,দূর্গাপুর,আশুগঞ্জ সদর, তারুয়া,তালশহর (পশ্চিম)সহ সবগুলো ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগের মাধ্যমে কলার ছড়ি মার্কায় ভোট চেয়েছেন।

তার পাশাপাশি তার স্ত্রী ও স্বামীর জন্য এলাকাবাসীর দ্বারে দ্বারে দিনরাত ঘুরে ঘুরে ভোট চেয়েছেন। দুই আসনের নারী ভোটারদের সাথে উঠান বৈঠকের পাশাপাশি করেছেন পথসভা ও জনসংযোগ। তার কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে আগামীকাল ৭ জানুয়ারি।

বিভিন্ন গণসংযোগে উপস্থিত জনগন ও গণমাধ্যমকর্মীদের আলহাজ্ব মঈনুদ্দিন মঈন বলেছেন, সরাইল- আশুগঞ্জ বাসীর জন্য সব সময় কাজ করে যাচ্ছেন।তিনি ব্রাহ্মনবাড়িয়া -২ আসনের সব মানুষকে নিজের পরিবারের সদস্য মনে করেন। মঈনুদ্দিন মঈন বলেন, এমপি নির্বাচিত হলে এই দুই উপজেলাকে দেশের মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করবো। সেই সাথে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নিরাপদ আশগঞ্জ- সরাইল উপহার দিবেন বলে ও আশ্বাস দিয়েছেন এলাকার ভোটারদের কাছে।

সরেজমিনে উক্ত আসনের বিভিন্ন ইউনিয়নে ঘুরে জানা যায়, মঈনুদ্দিন মঈন ২০১৮ সাথের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে হেরেছিলেন। সে নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। যে কারনে এবার তার প্রতি ভোটারদের হৃদয়তা বেড়েছে। তাছাড়া এবার এ আসনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় মঈনুদ্দিন মঈন একটু বেশি সুবিধা করতে পারবেন। যদিও তার নিজ উপজেলা আশগঞ্জের চেয়ে সরাইল উপজেলায় ভোটের সংখ্যা বেশি, তথাপি এবার সে সুবিধাজনক অবস্থায় রয়েছেন।

নির্বাচনী প্রচারের কাজে সবসময় তার সাথে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদসহ উপজেলা আওয়ামী লীগের বেশির ভাগ সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ,আশুগঞ্জ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ছাড়াও অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

কারন সরাইল উপজেলায় প্রার্থী হিসেবে এবার সাবেক এম,পি সহ রয়েছে সাবেক এম,পি,পুত্রদ্বয়। রয়েছে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার রেজাউল ইসলাম ভূইয়া। সে ক্ষেত্রে আশুগঞ্জ উপজেলা থেকে একক প্রার্থী হিসেবে সুবিধাটা তার বেশি।তবে এলাকার বেশীরভাগ

ভোটারদের মুখে মঈনুদ্দিন মঈনের নামই শোনা যাচ্ছে। তবে মঈনুদ্দিন বলেন,এবার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।

এলাকার মানুষের মুখে মুখে ও শুধু একটাই কথা সেটা হচ্ছে যে,এবার তারা বদলাতে চান। তবে শেষ মূহুর্তের হাসি কে হাসে তা আগামীকাল রবিবার নির্ধারণ হয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

কেন সারাদিন ক্লান্ত লাগে?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজের...

১৫-এর আগে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত...

সৌদিবিরোধী অবরোধকে উসকানিমূলক পদক্ষেপ বলল বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধের...

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

কেন সারাদিন ক্লান্ত লাগে?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজের...

১৫-এর আগে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত...

সৌদিবিরোধী অবরোধকে উসকানিমূলক পদক্ষেপ বলল বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধের...

সর্বশেষ

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

কেন সারাদিন ক্লান্ত লাগে?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজের...

১৫-এর আগে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত...