নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর এর পক্ষ থেকে সংগঠনের সাংস্কৃতিক স্কোয়াডের অংশগ্রহণে গতকাল নগরে নৌকার প্রার্থীদের সমর্থনে সাংস্কৃতিক পরিবেশনাসহ ব্যাপক জনসংযোগ করা হয়। এতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপকিকা সায়রা বানু রৌশনীসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।ট্রাকযোগে জনসংযোগকালে নোকার পক্ষে শ্লোগান,লিফলেট বিতরণের পাশাপাশি সংগঠনের আহ্বায়ক অধ্যাপিক সায়রা বানু রৌশনী নির্বাচন বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।নগরীর লালখান বাজার, থেকে শুরু হওয়া প্রচার কার্যক্রম বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে শেষ হয়।প্রেস রিলিজ।


