back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লেলাংয়ে হাজারো পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ: সহযোগিতায় ছিলেন শিল্পপতি আলহাজ্ব তৌহিদুল হোসেন চৌধুরী (আতিক)

kbctgbd
৫ জানুয়ারি ২০২৪ ৯:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের স্বনামধন্য বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড এবং বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব তৌহিদুল হোসেন চৌধুরী (আতিক) এর সহযোগিতায় ফটিকছড়ি লেলাং ইউনিয়নে হাজারো অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ মাঠে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব হোসেন চৌধুরীর সুযোগ্য সন্তান ও বিজিএমইএ এর সাবেক পরিচালক আমজাদ হোসেন চৌধুুরীর সভাপতিত্বে স্ট্যান্ডার্ড আইডিয়েল কে.জি স্কুলের সিনিয়র শিক্ষক আবু বকর আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড আইডিয়েল কে.জি স্কুলের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম, মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার মাহাবুবুল আলম চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ আজম, ফরিদুল আলম, পল্লী চিকিৎসক হামিদুল ইসলাম, তরুণ লেখক এম হোসাইন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এলাকার মানুষের উন্নয়নে এবং মানবিক কাজে শিল্পপতি আলহাজ্ব তৌহিদুল হোসেন চৌধুরী (আতিক) এবং তাঁর পরিবারের অবদান চিরস্মরণীয়। তিনি নিভৃতচারী দানবীর হিসেবে মানবিক কাজে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসেন। মূলত প্রাতিষ্ঠানিক নিয়ম রক্ষার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। তবে তিনি এবং তাঁর পরিবার মানবিক কাজের প্রচারে একেবারে বিমুখ ও অনাগ্রহী। মানবিক কার্যক্রমকে সম্প্রসারিত করতে তাঁর সুদীর্ঘ সুস্থতার জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন বক্তারা।

উল্লেখ্য ঢাকা ব্যাংক থেকে ৫০০ পরিবার এবং শিল্পপতি আলহাজ্ব তৌহিদুল হোসেন চৌধুরী (আতিক) এর একক সহযোগিতায় ৫০০ পরিবার- মোটা হাজারো পরিবার এই শীতবস্ত্র গ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ