back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

kbctgbd
৩ জানুয়ারি ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় ভারতে পাচারের সময় ৯ পিস সোনার বারসহ মনিরুল হোসেন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)। যার বাজার মূল্য এক কোটি ৮০ হাজার টাকা। মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে তাকে উপজেলার গোগা সীমান্ত থেকে আটক করা হয়। আটক মনিরুল হোসেন শার্শা উপজেলার গোগা গ্রামের বাসিন্দা। বিজিবির পক্ষে থেকে বুধবার (৩ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৪২ আর পিলারের নিকট দিয়ে চোরাকারবারীরা সোনার বার ভারতে পাচারের করবে। এ সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় গোগা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোগা কলেজর সামনে কৌশলে অবস্থান করে। এ সময় গোগা অভিমুখে অটো ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মনিরুল হোসেনকে (২৪) আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার জ্যাকেটের পকেটে লুকানো এক কেজি ২২ গ্রাম ওজনের ৯ পিস সোনার বার এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

কেন সারাদিন ক্লান্ত লাগে?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজের...

১৫-এর আগে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত...

সৌদিবিরোধী অবরোধকে উসকানিমূলক পদক্ষেপ বলল বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধের...

সর্বশেষ