back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর জেলা বিএনপির সম্পাদক হযরত সহ আটক ৮

kbctgbd
২ জানুয়ারি ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

নির্বাচন বিরোধী লিফলেট ও নির্বাচন ঠেকানোর জন্য নাশকতার অভিযোগে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী সহ ৮ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ ২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতৃবৃন্দ ককটেল বিস্ফোরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলমান নির্বাচনকে প্রতিহত করার জন্য লিফলেট বিতরণ করছিল বিএনপি নেতৃবৃন্দ। এছাড়াও গ্রামের নেতৃবৃন্দদের একত্রিত করে নাশকতার পরিকল্পনা করছিল। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষায় ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে অনেকে পালিয়ে গেলেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী সহ আট (৮) জনকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে শেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার- প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. খোরশেদ আলম পিপিএম বলেন, তারা নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছিল ও নাশকতার পরিকল্পনা করছিল। এমন খবর পাওয়ার সাথেই পুলিশ অভিযান চালায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এসময় আট (৮) জনকে আটক করা হয়।

শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশ বলেন, আমরা আগামী নির্বাচনে জনগণ যেন ভোট না দেয় সেই প্রচারণার জন্য লিফলেট বিতরণের প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগেই রাস্তায় আমাদের নেতা সাধারণ সম্পাদক হযরত আলী সহ আট জনকে গ্রেপ্তার করে পুলিশ। ককটেল বিস্ফোরণ তো দূরের কথা আমাদের হাতে লিফলেট ছাড়া কোন কিছুই ছিলো না। আর এই দুর্দনে আমরা ককটেল কোথায় পাবো ? আমাদের মূল কাজ হচ্ছে সাধারন মানুষকে বুঝিয়ে নির্বাচন বিমুখ করা। কোন সহিংসতা করা আমাদের কাজ নয়। পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করছে।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। বাকিদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

কেন সারাদিন ক্লান্ত লাগে?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজের...

১৫-এর আগে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত...

সৌদিবিরোধী অবরোধকে উসকানিমূলক পদক্ষেপ বলল বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধের...

সর্বশেষ