মোঃ এমরান, লোহাগাড়া প্রতিনিধিঃ
ছোট বারদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল ১০ টায় নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় বিদ্যালয় অডিটোরিয়ামে কোমলমতি ছাত্র -ছাত্রীদেরকে নতুন বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবুল মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডাঃ মুহাম্মদ এমরান, নারী নেত্রী নারগিস আক্তার মুন্নী, সাবেক ছাত্র লীগ নেতা নাছির উদ্দীন জয়, সহকারী শিক্ষক বৃন্দ ও অভিভাবক বৃন্দ প্রমূখ।


