back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

kbctgbd
১ জানুয়ারি ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ

বিশ্বজিৎ সাহা, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত আড়াই বছর বয়সী জুনাইদ মিয়াকে পিটিয়ে হত্যার মামলায় মো. হাতেম আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রোববার বিকেলে মায়ের কোলে থাকা ঘুমন্ত ওই শিশুকে পিটিয়ে হত্যা করা হয়।

গ্রেপ্তার হাতেম আলী উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। নিহত শিশু জুনাইদ মিয়া ওই গ্রামের মো. আব্দুল মালেক ও মোমেনা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল মালেক ও প্রতিবেশী মো. হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। গতকাল রোববার বিকেলে বাড়িতে মা মোমেনা আক্তারের কোলে শিশু জুনাইদ ঘুমাচ্ছিল। এ সময় ছয়-সাতজন মিলে বাড়িতে হামলা চালায়। তাতে মোমেনা মাথায় আঘাত পেয়ে আহত হন। এ সময় কোলে থাকা শিশু জুনাইদের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে শিশু জুনাইদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাতেই নিহতের বাবা আব্দুল মালেক বাদী হয়ে মো. হাতেম আলীসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও চার-পাঁচজনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আজ সোমবার ভোরে ওই ঘটনায় প্রধান অভিযুক্ত মো. হাতেম আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক খবর বাংলা পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য শিশুর লাশ আজ সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হাতেম আলীকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

কেন সারাদিন ক্লান্ত লাগে?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজের...

১৫-এর আগে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত...

সৌদিবিরোধী অবরোধকে উসকানিমূলক পদক্ষেপ বলল বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধের...

সর্বশেষ