আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার দায়ে আজমিরীগঞ্জ কাকাইলছেও বাজারে এক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান মালিক মো:রাজু মিয়া এই অপরাধ মেনে নিয়ে, আর কখনো মেয়াদ উত্তীর্ণ পন্য না রাখার অঙ্গীকার করেন। দুপুরে উপজেলার কাকাইলছেও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি),জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আজমিরীগঞ্জ, হবিগঞ্জ। ৫১ ধারা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ মালামল রাখার জন্য ২০০০টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন জনাব ধ্রুব ভট্টাচার্য্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত), আজমিরীগঞ্জ, হবিগঞ্জ।ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।


