back to top

শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে সেই হুমকিদাতা আ.লীগ নেতার এলাকায় গণসংযোগ করলেন টুলু

kbctgbd

মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

মানিকগঞ্জ-০২ (সিংগাইর- হরিরামপুরও সদরের একাংশ) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মীদের হুমকিদাতা সিংগাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইসকান্দারের এলাকায় ব্যাপক গণ সংযোগ করেছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে টুলু তার কর্মী সমর্থকদের নিয়ে এ সংযোগ করেন। এর আগে গত মঙ্গলবার ট্রাক প্রতীকের লিফলেট বিতরণকালে টুলুর সমর্থকদের উদ্দেশ্যে নৌকায় ভোট না দিলে হাত কেটে নেয়া ও গুলি করার হুমকি দেন ওই এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার। বিষয়টি সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ভয় ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় ইস্কান্দার এর বিরুদ্ধে উপজেলা নির্বাচন অফিসার মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে গত বুধবার থানায় মামলা করেন।

এ দিকে তালেপুর ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী ও স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে কাংশা মোড়, ইসলাম নগর, চর গোলড়া, রাজেন্দ্রপুর, ইরতা- কাশেমপুর মজলিশপুর ও রসুলপুরে গণ সংযোগ করলে স্থানীয় ভোটারদের ব্যাপক সারা পান স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এরমধ্যে কয়েকটি স্থানে উঠান বৈঠক করেন তিনি। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ ভয় না পেয়ে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দিবেন। গণ সংযোগে স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও তার সহধর্মিনী শিলভী আহমেদ ও একমাত্র কন্যা দেওয়ান ইলমা আহমেদ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিন সংস্থার প্রধানের পরিচয়পত্র পেশ

তিন নবনিযুক্ত প্রধান পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি)...

এক সপ্তাহে তৃতীয়বার কাঁপল দেশ

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন)...

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদ সমঝোতা চুক্তির (ইসলামাবাদ মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং) অংশ হিসেবে...

গণভবনের সামনে যুবলীগের ‘শক্তি মহড়া’

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রাজধানীর গণভবনের সামনে...

এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা

আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে...

সর্বশেষ