মোহাম্মদ কেফায়েত উল্লাহ (খাগড়াছড়ি থেকে) :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ)
দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল নয়টা থেকে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে দু’দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের কর্মসূচি শুরু হয়।
উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, আজ ২৬ ডিসেম্বর প্রশিক্ষণ গ্রহণ করছেন ৯৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২২১ জন
পোলিং অফিসারসহ মোট – ৩১৪ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা। আগামীকাল ২৭ ডিসেম্বর অত্র উপজেলার সবকটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ মোট ৩৯১ জন ভোটগ্রহনকারী কর্মকর্তা প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন। আগামীকাল সমাপনী দিবসে অত্র ২৯৮ নং খাগড়াছড়ি পার্বত্য জেলা সংসদীয় আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম।
সংশ্লিষ্ট অফিসসূত্রে আরও জানা যায়, অত্র উপজেলায় মোট ভোটকেন্দ্র সংখ্যা-৩২ টি।
৩২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭টি উচ্চ বিদ্যালয়, ১টি মাদ্রাসা। মোট ভোটার সংখ্যাঃ ৮৮৭৬০ জন।
পুরুষ ভোটারঃ ৪৫১৫৩ জন ; মহিলা ভোটারঃ ৪৩৬০৭ জন। মোট ভোটকক্ষঃ ২০৩ টি।
ভোটগ্রহণকারী কর্মকর্তার সংখ্যাঃ ৭০৫ জন।
প্রিজাইডিং অফিসারঃ ৩৬ জন।
সহকারী প্রিজাইডিং অফিসারঃ ২২৩ জন।
পোলিং অফিসারঃ ৪৪৬ জন।
উল্লেখ্য, ভোটার সংখ্যার দিক থেকে খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় উপজেলা মাটিরাঙ্গা উপজেলা। অত্র উপজেলায় রয়েছে ১ টি পৌরসভা ও ৭টি ইউনিয়নঃ বড়নাল, বেলছড়ি, গোমতি, মাটিরাঙ্গা সদর, তবলছড়ি, তাইন্দং ও আমতলী।


