back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাঙ্গল নয় মনিকে বর্জন স্বতন্ত্র প্রার্থী ছানুকে জেলা জাপার সমর্থন

kbctgbd
২৫ ডিসেম্বর ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতিসহ দলের নেতাকর্মীদের পাস কাটিয়ে নিজের ইচ্ছায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ এনে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মাহমুদুল হক মনিকে বর্জন করেছে শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিনসহ দলের অধিকাংশ নেতাকর্মীরা। আজ ২৫ ডিসেম্বর বিকেলে শহরের ইলিয়াস প্লাজায় শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যন মোখলেছুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে শেরপুর-১ সদর আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানুকে সমর্থন জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, ধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, বাজিতখিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এসময় সকল নেতারাই জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মাহমুদুল হক মনিকে বর্জনের পক্ষে মত প্রদান করেন। তারা আরো অভিযোগ করেন শেরপুরে জাতীয় পার্টির নাম ভাঙ্গিয়ে দলের প্রার্থী হয়ে দলের নেতাকর্মীদের পাশকাটিয়ে নির্বাচন করে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি কাজ করছেন। কিন্তু শেরপুরের মানুষ এবার পরিবর্তন চায়। কাজেই কোন ষড়যন্ত্রই এবার কাজে আসবেনা।

পরে সভায় যোগদেনর শেরপুর-১ সদর আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানু, বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। ছানোয়ার হোসেন ছানু শেরপুর সদরের সমহারে উন্নয়ন করার লক্ষে তার ট্রাক মার্কার পক্ষে সমর্থন প্রদান ও ভোট দেয়ার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের অনুরোধ করেন। পরে সভায় বর্তমান ও সাবেক তিন উপজেলা চেয়ারম্যান এবং উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মীরা ট্রাকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারাবদ্ধ হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পারেদেসের ‘লাল কার্ড’ বাতিল করল ফিফা

বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের শিরোপা জয়ের পর মাঠে দুই...

চট্টগ্রামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ধরা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আটটি পৃথক মামলার...

হামের সংক্রমণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে হামের দ্রুত বিস্তার নিয়ে...

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে প্রথমবারের মতো...

মিলল শত কোটি টাকার সম্পদের প্রমাণ

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও বরখাস্ত...

সর্বশেষ