back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে চেয়ারম্যানের ছেলেকে ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার

kbctgbd
২৫ ডিসেম্বর ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ

রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উপজেলা সদর যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছলে ইয়াবাসহ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আব্দুল গফুরের ছেলে ফরিদুলকে (২৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ০৮:৩০ মিনিটের দিকে উপজেলার পাঁচগাছী ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।

গতকাল (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে ফরিদুলকে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদুল যাত্রাপুর বাজারে ফার্মেসি ব্যবসা করেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আইয়ুব আলী।

ডিবি পুলিশ জানায়, ফরিদুল তার মোটরসাইকেলে বিশেষ কায়দায় ইয়াবা পরিবহন করেছিলেন। ডিবি পুলিশের একটি টিম তার গতিরোধ করে তল্লাশি চালান। পরে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

শুলকুর বাজার এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গ্রেফতারের সময় ফরিদুলের সঙ্গে আরও এক জন যুবক ছিলেন। কিন্তু ডিবি পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান ওই যুবক।

যাত্রাপুরের বেশ কিছু বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুধু ফরিদুল নন, চেয়ারম্যান গফুরের অন্য ছেলেরাও মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। যাত্রাপুর হাটে কিছু ভারতীয় পণ্য ও মদের চালান তাদের ছত্রছায়ায় বেচাকেনা হয়। চেয়ারম্যানের ছোট ভাই মাদক ব্যবসার মূলহোতা।

তবে ছেলেদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আব্দুল গফুর। তিনি বলেন, আমার ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কোনও একটি পক্ষ ফাঁসিয়েছে। ছোট ভাইয়ের বিরুদ্ধে উঠা অভিযোগও মিথ্যা।’

ডিবির ওসি আইয়ুব আলী বলেন, ফরিদুলের কাছে ৮০০ পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামের সংক্রমণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে হামের দ্রুত বিস্তার নিয়ে...

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে প্রথমবারের মতো...

মিলল শত কোটি টাকার সম্পদের প্রমাণ

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও বরখাস্ত...

৮৪ কোটির বাংলো কিনে ফের আলোচনায় বলিউড তারকা

বলিউড অভিনেতা জন আব্রাহাম আবারও আলোচনায়। এবার কারণ, মুম্বাইয়ের...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ