রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী আলেপের তেপতি নামক স্থানে, অভিনব কায়দায় কুখ্যাত মাদক কারবারি, ১০২ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ । থানা পুলিশের একটি টিম, গত রাত্রি আনুমানিক ৭ টার সময়, নাগেশ্বরী পৌরসভাধীন আলেপের তেপতি নামক স্থানে, পাঁকা রাস্তার উপর থেকে ভূরুঙ্গামারী থানার মালভাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক কারবারি, মোঃ মফিজুল ইসলাম (৬২), অটোরিকশায় অভিনব কায়দায় প্লাস্টিকের কোয়েল পাখির ডিমের খাঁচায় ফওটিংকৃত অবস্থায় ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা জব্দ করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে ।


