মো: মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
(নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) তিন উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ -২আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুহাঃ মোস্তফা বিশ্বাসের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে পৌর এলাকার বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার বাসস্ট্যান্ড ও নাচোল রেলস্টেশনে পথসভা করেন তিনি।এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাচনী কমিটির
আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, সদস্য সচিব ও মহিলা ভাইস-চেয়ারম্যান এবং যুব মহিলা লীগের সভানেত্রী জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটন, জেলা পরিষদের সদস্য তরিক-উজ্জামান (সুমন), সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক ও কৃষক লীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের কাছে তার ঈগল পাখি মার্কায় দোয়া ও ভোট প্রার্থনা করেন এবং সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে এক সাথে কাজ করার আহ্বান জানান।


