পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় মগনামা বিট অফিসার আবুল মনজুরের যৌথ অভিযানে বিপুল পরিমান চিরাই কাঠ জব্দ করেছে।
২০ ডিসেম্বর (বুধবার) সকাল ১০•৩০ ঘটিকার সময় পেকুয়া রাবার ড্র্যামের পাশ দিয়ে নদী পথে কুতুবদিয়া পাচারকালে বিভিন্ন প্রজাতির চিরাই তক্তা জব্দ করেন।
জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ১৩০ ঘনফুট যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।
এই বিষয়ে রেঞ্জ কর্মকর্তা সাইদুর রহমান থেকে জানতে চাইলে তিনি জব্দ করার বিষয়টি সবেমাত্র জেনেছেন বিস্তারিত পরে জানানো হবে বলে বিষয়টি এড়িয়ে যান।পরে জানা যায় রেঞ্জ কর্মকর্তা সাইদুর রহমান উজানটিয়ার ফরেষ্টর দিপেন কুমারকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন। এবং কাঠ জব্দ না করে টাকার বিনিময়ে রফাদফা করার চেষ্টা করেন। কিন্তু বিট অফিসার তাতে রাজি না হাওয়ায় দীর্ঘ তিন ঘন্টা বাকবিতণ্ডার পর জব্দ কৃত কাঠ মগনামা বিট অফিস হেফাজতে নিয়ে আসেন।জানা যায় দীর্ঘদিন ধরে মাসোহারার বিনিময়ে অবৈধ কাঠ পাচার ও বন বিভাগের জায়গায় ঘের বিক্রয় করার অভিযোগ রয়েছে রেঞ্জ কর্মকর্তা সাইদুর রহমান ও উজানটিয়ার ফরেস্টর দীপেন কুমারের বিরুদ্ধে।
জব্দকৃত কাঠের ব্যাপারে বিট অফিসার আবুল মনজুরের কাছে জানতে চাইলে উনি জানান,আমরা গোপন সংবাদের ভিক্তিতে অবৈধভাবে চিরাই কাঠ পাচার কালে জব্দ করেছি। জব্দকৃত কাঠের পরিমাণ আনুমানিক ১৩০ ঘনফুট হতে পারে বলে জানান। চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং জব্দ কৃত কাঠের বিষয়ে মামলার পক্রিয়া চলছে ।


