আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী ইয়াছিন আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, বুধবার বিকালে শিশু ইয়াছিনকে গেসল করার জন্য বাড়ির আঙ্গিনায় বালতি ভর্তি পানি রাখেন তার মা। এরপর পরিবারের সবার অলক্ষ্যে শিশু ইয়াছিন একাকী ঐ বালতির পানিতে মাথা ডুবিয়ে ঘটনাস্থলেই মারা যায়। শিশু ইয়াছিন ঐ গ্রামের নূরুজ্জামান সরকারের ছেলে বলে জানা গেছে।থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন- এব্যাপরে ইউডি মামলা হয়েছে।


