back to top

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ছয়দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা

kbctgbd
২০ ডিসেম্বর ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

মোঃ সুমন প্রাং,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় উপজেলা বিএনপি’র সহ- দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন হৃদয়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ধারী সদস্যরা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ছয়দিন ধরে নিখোঁজ ওই নেতার কোন হদিস মেলেনি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আহাজারি করে এসব জানান নিখোঁজ নেতার স্ত্রী আখি বেগম।

নিখোঁজ আনোয়ার হোসেন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে এবং কাহালু উপজেলা বিএনপি’র সহ- দপ্তর সম্পাদক। এছাড়াও তিনি বীরকেদার ইউপি’র সাবেক সদস্য।

আখি বেগম কান্নারত কণ্ঠে সাংবাদিক সম্মেলনে বলেন, গত ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমীর সামনে থেকে ডিবি পরিচয়ধারী সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আমার স্বামী রাজনৈতিক হিংসা ও ক্ষোভের শিকার। তাঁর বিরুদ্ধে কোন মামলাও নেই। তারপরেও তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার সন্ধান না পাওয়া পর্যন্ত দুই সন্তান ও পরিবারের অন্য সদস্যরা ভয়ে নিরাপত্তাহীনতায় ও আতংকে দিন পার করছি। এ ঘটনায় শেরপুর থানায় সাধারণ ডায়েরী করলেও( জিডি নং ১০০৮, তারিখ- ১৮/১২/২০২৩) পুলিশী কোন সহযোগিতা আমরা পাচ্ছি না।

নিখোঁজ হওয়ার দিন ঘটনাস্থলে থাকা শহিদুল ইসলাম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর আমরা পল্লী উন্নয়ন একাডেমীর মাঠে ফুটবল খেলা দেখতে গেছিলাম। সেখানে হঠাৎ করে চারজন লোক আনোয়ার হোসেনকে নিয়ে চলে যান। আমি যে তাদেরকে জিজ্ঞাসা করবো কিছু সে সময়ও পাইনি।’

নিখোঁজ আনোয়ারের মা রমেনা বেগম বলেন, ওদিন রাত ৯টার দিকে আমার ছেলের সাথে মোবাইলে কয়েক সেকেন্ড কথা হইছে। সে জানায়, মা আমি বগুড়ার মধ্যেই আছি, টেনশন করো না। তারপর থেকে আমার ছেলের কোন হদিস পাচ্ছি না।

বগুড়া ডিবির ওসি মোস্তাফিজ হাসান বলেন, ‘এ ঘটনায় ডিবি পুলিশের কোন সংশ্লিষ্টতা নেই। তারা যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন।

শেরপুর থানার ইন্সপেক্টর( তদন্ত) কামাল হোসেন বলেন, ‘আমরা জিডির পরেই ওই ব্যক্তির লোকেশন নিয়েছিলাম। সেখানে তার অবস্থান দুপচাচিয়ায় দেখায়। তাকে উদ্ধারে পুলিশের টিম কাজ করছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় এক ছাদের নিচে জাপানের জনপ্রিয় সব গাড়ি

রাজধানী ঢাকায় চলছে জাপানের জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড...

চট্টগ্রামে দুই সরকারি অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী ধরা

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের...

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ...

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বৈরাচার আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে...

মইজ্জ্যারটেকের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপের...

সর্বশেষ