back to top

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে প্রার্থী চারজন

kbctgbd
১৮ ডিসেম্বর ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি):

২৯৮ নং খাগড়াছড়ি পার্বত্য জেলা আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাকের পার্টির মোহাম্মদ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলেও হঠাৎ করে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৬ অনুচ্ছেদের (১) দফা অনুসারে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে ভোটের মাঠে প্রার্থী আছেন বাকি চার জন।

জাতীয় সংসদ সদস্য হওয়ার দৌড়ে ৫ প্রার্থী থাকলেও জাকের পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে প্রতিদ্বন্দ্বীতার মাঠে আছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, তৃণমুল বিএনপির উশ্যেপ্রু মারমা, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা ও ন্যাশনাল পিপলস পার্টির মো: মোস্তফা।

আজ প্রতীক বরাদ্ধের দিনে ৪ জনই তাদের কাঙ্খিত প্রতীক বরাদ্ধ পেয়েছেন । তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা), তৃণমুল বিএনপির উশ্যেপ্রু মারমা (সোনালী আঁশ), জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙ্গল) ও ন্যাশনাল পিপলস পার্টির মো: মোস্তফা (আম) প্রতীক পেয়েছেন। ফলে আজ থেকে শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্ধ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি রোববার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় (২৯৮) আসনে মোট ভোটার- ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ বলে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

কারামুক্তির পথে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে থাকা শেষ মামলাতেও জামিন...

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশে বসতে যাচ্ছে দক্ষিণ...

সর্বশেষ