আমি এমপি হলে শিমুলিয়া ইউনিয়ন বাসী সব ধরনের সুযোগ -সুবিধা ভোগ করবে-এস এম জাহিদ

মোঃ শামীম মিয়া ,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলা শিমুলিয়া ইউনিয়নে আজ ৩০ই অক্টোবর সোমবার বিকেল ৪ ঘটিকার সময় ঐতিহ্যবাহী তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও স্মাট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা তৃণমূল জনসাধারণের নিকটে তুলে ধরতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মানিকগঞ্জ -০১ আসন(ঘিওর, দৌলতপুর ঐ শিবালয়)নৌকার মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন মাহমুদ জাহিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সকল ধরনের উন্নয়নের চিত্র উপস্থিত সবার নিকটে তুলে ধরেন। তিনি বলেন, প্রার্থীরা নির্বাচনে এমপি হওয়ার পর তৃণমূল জনসাধারণের কোন খোঁজ খবর রাখে না। কথা দিয়ে গেলাম আমি যদি নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হই তাহলে শিমুলিয়া ইউনিয়নের সব সমস্যা দুর করব ইনশাল্লাহ।

অনেকই বলে শিবালয় উপজেলার মধ্যে শিমুলিয়া ইউনিয়ন সব চেয়ে অবহেলিত এবং যারা সংসদ সদস্য নির্বাচিত হউন তারা এই ইউনিয়নের উন্নয়ন ও জনসাধারণের কোন খোঁজখবর রাখেন না। তাদের চাওয়া পাওয়ার কথা কেউ শোনে না। আমি এমপি হলে এ ইউনিয়নের সাধারণ মানুষের স্বাস্থ্য ,চিকিৎসা , শিক্ষা সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব।

 

এ ছাড়া বর্তমান জামায়াত -বিএনপি যে জ্বালাও পোড়াও হরতাল পালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হরতালের নামে তারা পুলিশ ,আনসার , আমাদের দলীয় নেতা সহ সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে ফেলছে। জামায়াত -বিএনপি ২৮ ই অক্টোবর শনিবার সমাবেশের নামে হত্যা যজ্ঞে মেতে উঠেছে ছিল। সেই কারনে ঐ দিন তারা পুলিশকে লক্ষ্য করে মারমুখী হয়ে উঠে। এর ফলশ্রুতিতে বাংলাদেশ পুলিশের সদস্য আমাদের মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলার চরকাটারির গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পল্টনে সমাবেশে চলাকালীন সরকারি দায়িত্ব পালনের সময় কনস্টেবল আমিরুল ইসলাম কে তারা কুপিয়ে হত্যা করে। এ সকল সন্ত্রাসী দলের বিরুদ্ধে আমাদের কে রূখে দাড়াতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের প্রতিটা সেক্টরে যথাযথ উন্নয়ন করেছেন তার বাস্তব প্রমাণ পদ্মা সেতু, টানেল, মেট্রো রেলসহ বিবিধ উন্নয়নের চিত্র। এ উন্নয়ন স্বাধীনতা বিরোধী দল জামায়াত -বিএনপি মেনে নিতে পারছে না। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তারা ২৯ ই অক্টোবর হরতালের নামে বাস ও নিরীহ মানুষ কে পুড়িয়ে হত্যা করেছে। এদের এই নৈরাজ্য বন্ধ করতে হবে এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেখানেই দেখবেন জামায়াত -বিএনপির নৈরাজ্য সেখানেই আমাদের আওয়ামীলীগের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

সর্বোপরি আমার নেত্রী শেখ হাসিনার জন্য সকলেই দোয়া করবেন ,যেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো ক্ষমতায় আসতে পারে। সকলের কাছে অনুরোধ উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনুন। সভায় উপস্থিত ছিলেন শিমুলিয়া পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন মানিক, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুর রহমান মৃধা, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক( ভিপি) ফরহাদ, মহাদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাসেল ,ঘিওর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুটুল আহাম্মেদ সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়