back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে আ’লীগ নেতা রেজনু’র নেতৃত্বে শান্তি সমাবেশ 

kbctgbd
৩১ অক্টোবর ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

জামালপুরে আ’লীগ নেতা রেজনু’র নেতৃত্বে শান্তি সমাবেশ

রাকিব হাসান চিশতী নিজামী, জামালপুর প্রতিনিধি :

জামালপুরে জেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর-৫ সদর আসনের মনোনয়ন প্রত্যাশী এফবিসিসিআই’র পরিচালক রেজাউল করিম রেজনুর নেতৃত্বে শহরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এ শান্তি সমাবেশের আয়োজন করেন আ’লীগ নেতা রেজাউল করিম রেজনু।

এ উপলক্ষে মঙ্গলবার (৩১অক্টোবর) সকালে শহরের তমালতলা থেকে এক শান্তি সমাবেশ বের হয়। শান্তি সমাবেশটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস জয়বাংলা মোড়ে গিয়ে জেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে অবরোধের বিরুদ্ধে স্লোগান দিয়ে পুনরায় মিছিল নিয়ে তমালতলা গিয়ে শেষ হয়।

পরে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে অন্যতম সদস্য ও এফবিসিসিআই’র পরিচালক, জেসিসিআই’র সভাপতি, জামালপুর-৫ সদর আসনের এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু সিআইপি।

রেজনু বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বালচালের উদ্দেশ্যে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামাতেরা। তারা এম্বুলেন্স ও হাসপাতালে আগুন দিচ্ছে, পুলিশ মারছে, সাংবাদিক মারছে। এসব করে নির্বাচন বন্ধ করা যাবেনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে এই ষড়যন্ত্র প্রতিহত করবেই। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামাতের সব ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকার আহ্বান জানান।

এ সময় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সালামত,

এডভোকেট আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সদস্য মোফাজ্জল হোসেন সবুজ, রাতুল ইসলাম রিপন, জয় হোসেন, ইমরান সরকার, শাহী এমরান, সুলতান আহমেদ, লিটন, জাবেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম বাবু, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, অত্র ইউনিয়নের সাবেক মেম্বার রফিকুল ইসলাম,

পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হাবুু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. আকবর হোসেন, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরে আলম সীমান্ত, জেলা পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনি রানা সহ জেলা ও পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা...

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর কোটি টাকার সম্পদ জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে...

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১৩ নেতাকর্মী আটক

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ...

মসজিদের দানবাক্সে লাখ টাকা, মিললো স্বর্ণের চামচও

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে...

গাছ লাগিয়ে সবুজ দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর

দেশকে আরও সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে...

সর্বশেষ