back to top

বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় ফসলী জমি দখলের চেষ্টা,পিতা ও পুত্রকে কুপিয়ে জখম

kbctgbd
২৭ অক্টোবর ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

কুতুবদিয়া সংবাদদাতা:

কক্সবাজারের কুতুবদিয়ায় ফসলী জমি জবর দখলে নিতে পিতা ও পুত্র ২ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

২৬ অক্টোবর২০২৩ (বৃহস্পতিবার) দুপুর ১. ৩০ টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ড পেচাঁর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন; ওই গ্রামের মরহুম আব্দুল মোতালেব এর পুত্র মোঃ নুর মোহাম্মদ (৬০) ও মোঃ নুর মোহাম্মদের পুত্র মেহেদী হাসান (৩০)।

প্রতক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, পশ্চিম আলী ফকির ডেইল শাহাজাহানের পুত্র নেজাম,মিজান ও কামরুল, অলি পাড়ার মোছাদ্দেক এর পুত্র মেহেরাজ, বাদশার পুত্র রিপন সহ অজ্ঞাত আরোও ৩/৪ জন অস্ত্রধারী অতর্কিত এ হামলা চালায়।

আহত নুর মোহাম্মদের পুত্র কলেজ ছাত্র ওয়াজির জানান, আমার পিতার ক্রয়কিত খতিয়ান ভুক্ত দীর্ঘ দিনের ভোগ দখলীয় ফসলী জমি দখলে নিতে পশ্চিম আলী ফকির ডেইল এর দখলবাজ শাহাজাহান লৌহার রড,দা,চুরি কিরিছ নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসী এনে অতর্কিত ভাবে আমার পিতা ও ভাই এর উপর হামলা চালায়।

আমার পিতার মালিকানাধীন ১০ শতক ফসলী জমি দখলে নিতে পূর্বপরিকল্পিতভাবে স্কেবটার নিয়ে মাটি কাটতে আসলে আমার পিতা বাঁধা দিলে প্রতিপক্ষের অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার পিতার উপর হামলা চালায়, খবর পেয়ে বড় ভাই মেহেদী হাসান উদ্ধার করতে গেলে তাকে ও কুপিয়ে জখম করে।

হামলায় গুরুতর আহত ২ জনকে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতেদর অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদেরকে কক্সবাজার মেডিকেল হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল! 

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। স্পেশাল...

মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, দগ্ধ জামায়াত নেতা

খুলনার দিঘলিয়ায় ঘরের দরজার সামনে পড়ে থাকা মুড়ির প্যাকেট...

এবার বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ বচ্চন

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ!...

শেখ হাসিনা-কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চিফ প্রসিকিউটরের চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও...

ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অশোভন, শিষ্টাচারবহির্ভূত কিংবা...

সর্বশেষ