back to top

বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে কীটনাশক বিষ নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

kbctgbd
২৬ অক্টোবর ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

কীটনাশক বিষ নিয়ন্ত্রণে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘কীটনাশক বিষ নিয়ন্ত্রণে চিকিৎসকদের প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ (টিএসবি) এর সহযোগিতায় এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) কারিগরি সহায়তায় শীর্ষস্থানীয় কৃষি ব্যবসাযায়িক প্রতিষ্ঠান সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এ প্রশিক্ষক কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল।

খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা‘র সভাপতিত্বে কর্মশালায় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ডা. ফজলে রাব্বি চৌধুরী ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ডা. গৌরব দেওয়ান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন ক্ষতিকারক কীটনাশক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ম্যানেজার ড. মোহাম্মাদ হাবিবুল্লাহ। তিনি বলেন, ২০১৪ সাল থেকে সিনজেনটা তাদের কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে ৬৪টি জেলায় কার্যক্রম শুরুর পরিরকল্পনার কথা জানান তিনি।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সনজিব ত্রিপুরা, দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার. মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, রামগড় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবিএম মোজ্জামেল হক, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, ডাক্তার সুবল জ্যোতি চাকমা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিপল বাপ্পি চাকমাসহ সরকারি হাসপাতালের ডাক্তার ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেড‘র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

##

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল! 

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। স্পেশাল...

মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, দগ্ধ জামায়াত নেতা

খুলনার দিঘলিয়ায় ঘরের দরজার সামনে পড়ে থাকা মুড়ির প্যাকেট...

এবার বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ বচ্চন

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ!...

শেখ হাসিনা-কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চিফ প্রসিকিউটরের চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও...

ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অশোভন, শিষ্টাচারবহির্ভূত কিংবা...

সর্বশেষ