মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে এ ঘটনা ঘটে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর হাসিব আল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসিব একটি অটোরিকশায় অবস্থান করছিলেন। তার সঙ্গে একজন নারীও ছিলেন।
এ সময় এক ব্যক্তি তাকে ‘জুলাই জঙ্গি’ বলে আক্রমণ করেন। পরিস্থিতি বেগতিক দেখে একপর্যায়ে সেখান থেকে দৌড়ে সরে যান হাসিব।
মঙ্গলবার বিকেলে দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার বিষয়টি নিশ্চিত করে এনসিপি। একই সঙ্গে এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে দলটি।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আরু|



