back to top

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ

অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে অভিনব কৌশলে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিদের একজন প্রতারণায় ব্যবহৃত টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রংপুরের কোতোয়ালি থানার শাপলার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জের মাহতাবপুর এলাকার মো. মাহফুজ আলী (৩১) এবং রংপুরের কোতোয়ালি থানার কাটাবাড়ি এলাকার মো. আব্দুল আলিম (৩০)।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, প্রতারক চক্রটি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ‘উইথলোকালস’-এর ওয়েবসাইট নকল করে চাকরির প্রস্তাবের মাধ্যমে প্রতারণার ফাঁদ তৈরি করে। তাদের লক্ষ্য ছিলেন মামলার বাদী ফিরোজ কায়সার।

প্রথমে ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য তাকে ৯০০ টাকা দেওয়া হয়। পরে বিভিন্ন ধাপে আরও টাকা দিয়ে মোট ৩৪ হাজার টাকা ফেরত দিয়ে আস্থা তৈরি করে চক্রটি। এরপর ক্লোন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব দিয়ে বড় অঙ্কের অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করা হয় তাকে।

চক্রটির ফাঁদে পড়ে ফিরোজ কায়সার মোট ২৫ লাখ টাকা বিনিয়োগ করেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি রাজধানীর পল্টন থানায় মামলা করেন। ২০২৫ সালের ১ নভেম্বর দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির ৩৪, ১০৯, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়।

মামলার তদন্তে ‘মাহফুজ আলী ওয়ার্ক’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পায় সিআইডি। ছয় সদস্যের এই গ্রুপটির অ্যাডমিন ছিলেন মাহফুজ আলী। আর আব্দুল আলিম ছিলেন গ্রুপটির অন্যতম সদস্য।

সিআইডির তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গ্রুপটির সদস্যরা দেশজুড়ে অনলাইনে প্রতারণার জন্য সম্ভাব্য ভুক্তভোগীদের তালিকা তৈরি করতেন। পাশাপাশি কার কাছ থেকে কত টাকা বিনিয়োগ করানো হবে, সেটিও আগেই নির্ধারণ করতেন তারা।

মাহফুজ আলীর সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর একই এলাকা থেকে আব্দুল আলিমকেও গ্রেপ্তার করা হয়।

সিআইডি আরও জানায়, এই মামলায় এর আগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আগের গ্রেপ্তার আসামিদের কাছ থেকে উদ্ধার করা ১০ লাখ টাকা আদালতের উপস্থিতিতে সরাসরি মামলার বাদী ফিরোজ কায়সারের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

বর্তমানে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ প্রতারণার সঙ্গে জড়িত টেলিগ্রাম গ্রুপের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রেখেছে সিআইডি।

চাকরির প্রলোভন, সামান্য টাকা দিয়ে বিশ্বাস অর্জন, এরপর বড় অঙ্কের বিনিয়োগের ফাঁদ এভাবেই ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘আমি বলতে পারি না অনেক কিছু, বাট ইটস এ ভয়াবহ অবস্থা’- সংসদে ডেপুটি স্পিকার

সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের গাফিলতি, বছরের পর বছর কাজ ফেলে...

ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর চাপাতি হামলা! আ.লীগকে দায়ী করল এনসিপি

মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল...

দেউলিয়ার পথে অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্য!

ব্যাংকঋণের বিপুল বোঝা, কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মহীন হয়ে...

শুধু রাজনীতি নয়, আওয়ামী লীগের প্রচারণাও ‘নিষিদ্ধ’

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি দলটির কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ...

সর্বশেষ