back to top

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় এক ছাদের নিচে জাপানের জনপ্রিয় সব গাড়ি

নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৬ ১২:২০ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকায় চলছে জাপানের জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ির বিশেষ প্রদর্শনী। টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি থেকে শুরু করে বিলাসবহুল আলফার্ডসহ নানা মডেলের গাড়ি এক জায়গায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

শনিবার (৭ নভেম্বর) প্রদর্শনীর শেষ দিন। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো’তে প্রদর্শিত হচ্ছে এসব গাড়ি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুরু হওয়া এ প্রদর্শনীর আয়োজন করেছে গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।

প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে- Toyota Land Cruiser Prado 2021, Toyota Alphard 2025, Corolla WXB 2021, Corolla Cross 2021 এবং Toyota Voxy 2024 মডেলের গাড়ি। পাশাপাশি রয়েছে জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের আরও অনেক আকর্ষণীয় মডেল।

একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার পাশাপাশি সেগুলোর প্রযুক্তি, বৈশিষ্ট্য, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করতে পারছেন ক্রেতারা। ফলে নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী উপযুক্ত গাড়ি বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে এই প্রদর্শনীতে।

বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি আবদুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু, মো. হাবিব উল্লাহ ডন এবং সাবেক মহাসচিব মাহাবুল হক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান।

এদিকে নীতি প্রণয়নের ক্ষেত্রে জাপানি রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিহারের আহ্বান জানিয়েছেন বারভিডার সাবেক ও বর্তমান নেতারা।

তাঁদের মতে, ৬৬০ সিসির জাপানি ‘কে-কার’ বা ছোট আকৃতির গাড়ি আমদানিতে সুবিধা দেওয়া হলে নগরীর যানজট ও ব্যাটারিচালিত রিকশার ব্যাপকতা কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন।

তাই জাপানি রিকন্ডিশন্ড গাড়ি দেখতে কিংবা বিভিন্ন মডেলের দাম ও সুযোগ-সুবিধা যাচাই করতে আগ্রহীদের জন্য আজই শেষ সুযোগ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে দুই সরকারি অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী ধরা

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের...

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ...

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বৈরাচার আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে...

মইজ্জ্যারটেকের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপের...

শুধু গোলমেশিন নয়, পর্তুগালের ‘টাকার মেশিন’ও রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন কিছু নয়।...

সর্বশেষ