back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ

স্বৈরাচার আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে কঠোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতন চালিয়েছে, অথচ এখনো ক্ষমা চায়নি কিংবা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করেনি, সেই জালিম ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ এ দেশে আর দেওয়া হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছে। আর ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে লেগেছে ১৬ থেকে ১৭ বছর। এ সময় আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকেই শহীদ হয়েছেন। তবে তাঁদের অনেকের নাম এখনো মানুষ জানে না, এমনকি অনেকের কবরের ঠিকানাও অজানা।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে শহীদ হতে হয়েছে। এর আগে বিগত ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি নিজেও গুমের শিকার হয়েছিলেন বলে উল্লেখ করেন। এ ছাড়া প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাযজ্ঞ ও নির্যাতনের শিকার হয়েছেন এবং লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এত রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। এখন আবার সেই ফ্যাসিবাদীদের ফিরে আসার পরিবেশ কারা তৈরি করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বক্তব্যে ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা দলগুলোরও সমালোচনা করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে এমন কিছু রাজনৈতিক শক্তি রয়েছে, যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করলেও তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসন বা শরিয়াভিত্তিক আইন চালুর কথা নেই। মুখে এক কথা বললেও দলীয় নথিপত্রে তার প্রতিফলন পাওয়া যায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। দলটি ‘বিসমিল্লাহ’ সংযোজন ও কোরআন পাঠের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছে। একই সঙ্গে সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে জাতির মধ্যে কোনো বিভেদ দেখতে চায় না সরকার। ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করছে, তাদের কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নেই; বরং তারা বিভক্তি সৃষ্টি করছে। স্বাধীনতার আগে ও পরে বিভ্রান্তিমূলক রাজনীতির মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ...

মইজ্জ্যারটেকের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপের...

শুধু গোলমেশিন নয়, পর্তুগালের ‘টাকার মেশিন’ও রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন কিছু নয়।...

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

মালয়েশিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর! কোনো ধরনের অভিবাসন...

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামত সংঘটিত...

সর্বশেষ