back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় গাছ রোপণ করতে হবে,এর বিকল্প নেই’

kbctgbd
১৮ অক্টোবর ২০২৩ ৪:০০ পূর্বাহ্ণ

এসডিজি ফেস্টিভ্যাল অব এ্যকশন উপলক্ষে এক টাকায় বৃক্ষরোপণের আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বায়েজিদ লিংক রোডস্থ স্বপ্নচাষী স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সে সময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও রোপণ করে সংগঠনটি।

এক টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিনের সভাপতিত্বে এতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। নাসরীন আক্তার দীপা ও তাসকিকুর রহমান রাহীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য ও ফেস্টিভ্যাল ডিরেক্টর ইঞ্জিনিয়ার শেখ সাইয়্যান রহমান, ইভেন্ট কোর্ডিনেটর মেহেদী হাসান জিহান, ব্রাইট বাংলাদেশ ফোরামের চট্টগ্রাম ইয়ুথ হাবের প্রেসিডেন্ট আব্দুল তারেক, এক টাকায় বৃক্ষরোপণের সদস্য মোহাম্মদ ইফতেখার চৌধুরী, নাসরীন জাহান দীপা,রিতু দে,রাফি উদ্দিন,মোহাম্মদ জাহিদুল হক, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, সহ সভাপতি মুহতাসিম ইসলামসহ প্রমুখ।

উদ্বোধনকালে এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার বলেন, গাছ আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমাদের পরিবেশ রক্ষায় গাছ রোপণ করতে হবে।এর বিকল্প নেই। এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলতে হবে। শিক্ষার্থীরা যদি গাছ লাগানোর প্রয়োজনীয়তা বুঝতে সক্ষম হয় তবে পৃথিবী সবুজায়ন প্রতিষ্ঠা লাভ করবে।

এক টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন,আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর থেকে রক্ষার জন্য এখনই বৃক্ষরোপণ করতে হবে। আমরা ২০৩০সালের মধ্য ২৫% বনায়ন উন্নীত করতে কাজ করছি। যদি আমরা সবাই হাতে হাত রেখে কাজ করি,পরিবেশ নিয়ে ভাবি হবে তা অবশ্যই সম্ভব।

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বিষয়ে জনসম্পৃক্ততা বাড়াতে ও জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে প্রথম বারের মতো এসডিজি ইয়ুথ ফোরাম আয়োজন করেছে এসডিজি ফেস্টিভ্যাল অব একশন। সসপ্তাহব্যাপী ওই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে এ্যাকশনএইড, ব্রাইট বাংলাদেশ ফোরাম ও মমতা। এছাড়া এই আয়োজনে অংশীজন হিসেবে এক টাকায় বৃক্ষরোপণ,এমআরটি ক্লাব, সিইউসি সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন যুক্ত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে...

সর্বশেষ