back to top

বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক আন্দোলনের মধ্যে প্রাণ গেল ২২ বছরের তৌফিকের

নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গাজীপুরে হামলার ঘটনায় গুরুতর আহত পোশাক শ্রমিক তৌফিক শেখ (২২) মারা গেছেন। ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের প্রয়াত তবিবর রহমান তবির ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। বুধবার তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরিবারের সদস্যরা জানান, তৌফিক ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের জীবিকা নির্বাহের তাগিদে এক বন্ধুর মাধ্যমে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি নেন। কাজের সুবাদে তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

তৌফিকের বড় ভাই হারুন মিয়া জানান, কয়েক দিন ধরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন চলছে। সোমবার আন্দোলন চলাকালে একটি হামলার ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করছিলেন তৌফিক।

এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয় বলে জানান হারুন মিয়া।

মাত্র ২২ বছর বয়সে তৌফিকের এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি রুখতে বিসিবির নতুন পদক্ষেপ

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তে পাঁচ...

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল! 

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। স্পেশাল...

মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, দগ্ধ জামায়াত নেতা

খুলনার দিঘলিয়ায় ঘরের দরজার সামনে পড়ে থাকা মুড়ির প্যাকেট...

এবার বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ বচ্চন

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ!...

শেখ হাসিনা-কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চিফ প্রসিকিউটরের চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও...

সর্বশেষ