back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ

২০২৭ সালে কাজাখস্তানে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখে পরিবর্তন হতে পারে।

কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন ২০২৭ সালের ধর্মীয় দিবসগুলোর সম্ভাব্য পঞ্জিকা অনুমোদন করেছে। দেশটির সংবাদমাধ্যম কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পঞ্জিকা অনুযায়ী, পবিত্র রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর বা শবে কদর পালিত হতে পারে ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে।

এদিকে, আগামী বছরের ১৬ মে, রোববার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। কাজাখস্তানে ঈদুল আজহা ‘কুরবান আইত’ নামে পরিচিত। দেশটিতে তিন দিন ধরে এই উৎসব পালিত হবে। এর আগের দিন, ১৫ মে, শনিবার পবিত্র আরাফার দিবস পালনের কথা রয়েছে।

রমজানের আগে ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মস্মরণে ঈদে মিলাদুন্নবী বা মাওলিদ পালিত হতে পারে ১৪ আগস্ট এবং এর পরবর্তী সময়ে।

কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, হিজরি মাসগুলোর সম্ভাব্য তারিখ নির্ধারণে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়েছে। তবে হিজরি মাসের সূচনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ঘোষিত তারিখগুলো চূড়ান্ত নয়। চাঁদ দেখার পরিস্থিতি অনুযায়ী তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।

উল্লেখ্য, ২০২৬ সালে কাজাখস্তানে পবিত্র রমজান শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। মাসটি শেষ হয় ১৯ মার্চ এবং পরদিন, ২০ মার্চ, উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

ধর্মীয় পঞ্জিকার এই সম্ভাব্য তারিখগুলো কাজাখস্তানের জন্য নির্ধারিত। বাংলাদেশের রমজান ও ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা করবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দুই ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪...

প্লাস্টিক বর্জ্যে বিপন্ন সৈকত, সচেতনতা ফেরাতে ১২ ‘বর্জ্যমানব’

পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত...

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত...

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

সর্বশেষ