back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাঁদের সবাইকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে একযোগে এত কর্মকর্তাকে বদলির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। এতে শুধু জনস্বার্থে এ আদেশ জারির কথা বলা হয়েছে।

আগামী শিক্ষাবর্ষের বিভিন্ন পাঠ্যবইয়ে ছবি ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই এনসিটিবির কর্মকর্তাদের এই বদলির ঘটনা সামনে এলো। এর আগে রোববারও বোর্ডটির আরেক কর্মকর্তাকে বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স কলেজে এবং রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া মোহাম্মদ হুমায়ুন কবীর, মো. মনির হোসেন মজুমদার ও আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিনই তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন

তবে পাঠ্যবইয়ে ছবি ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনার সঙ্গে এই বদলির কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

চট্টগ্রামে হারানো ১০৭ মোবাইল ফোন উদ্ধার

চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন...

সর্বশেষ