back to top

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে তল্লাশি, কোর্ট ফাইলের ভেতর মিলল ইয়াবার বড় চালান

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে যাত্রীর হাতে থাকা দুটি কোর্ট ফাইলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ইয়াবা। বিশেষ কৌশলে ফাইল দুটির ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা।

এ ঘটনায় মো. শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি-৭)। বুধবার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এসআরবি।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম শহর থেকে একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন এক ব্যক্তি। এর ভিত্তিতে বুধবার সকাল সোয়া ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

পরে সকাল পৌনে ১১টার দিকে মহিউদ্দিন মেরিন ইঞ্জিন স্টোরের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামকে আটক করা হয়।

তল্লাশির একপর্যায়ে তার কাছে থাকা অ্যাশ রঙের দুটি কোর্ট ফাইলের ভেতর বিশেষ কৌশলে লুকানো নীল রঙের পলিজিপার প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো কসটেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলোর ভেতর থেকে মোট ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবি-৭-এর দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা।

গ্রেপ্তার শহিদুল ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার আলী মিয়ার ছেলে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এ মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার শহিদুল ইসলাম ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন সময় যাত্রীবাহী পরিবহনে মাদক পাচারের ঘটনা সামনে এসেছে। এবারও সাধারণ কাগজপত্র রাখার কোর্ট ফাইলকে ব্যবহার করে ইয়াবা বহনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে এসআরবি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাদি হত্যা: ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব জব্দ, মিলল সন্দেহজনক লেনদেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান...

টিকা থাকা সত্ত্বেও হামে কেন মরছে শিশুরা?

হাম...একটি প্রতিরোধযোগ্য রোগ। অথচ এই রোগেই দেশের একের পর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে নতুন উদ্যোগ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে কমিটি...

চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূল...

চট্টগ্রামের অগ্নিকন্যা প্রীতিলতার আত্মাহুতির দিন

ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসে সাহস, আত্মত্যাগ আর সংগ্রামের এক উজ্জ্বল...

সর্বশেষ