back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরোয়া ক্রিকেটে বড় বদলের পথে বিসিবি, বাড়ল ম্যাচ ফি

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ

ঘরোয়া ক্রিকেটে এবার শুধু ম্যাচ ফি বাড়িয়েই থামছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বদলানোর উদ্যোগ নেওয়া হয়েছে পুরো কাঠামো ও অবকাঠামোতেও। ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধি, অনূর্ধ্ব-১৯ দলের ভাতা দ্বিগুণ, ছয় দলের নতুন প্রতিযোগিতার পরিকল্পনা, মিরপুরে নতুন সুবিধা এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ, সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে বিসিবি।

বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তগুলো জানানো হয়।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফিতে। পুরুষ ক্রিকেটাররা এখন চার দিনের প্রথম শ্রেণির ম্যাচে পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা। এক দিনের ম্যাচে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ম্যাচপ্রতি ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের ম্যাচ ফি রাখা হয়েছে ১৫ হাজার টাকা।

নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। তিন দিনের ম্যাচে ৪০ হাজার, এক দিনের ম্যাচে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা পাবেন তারা। আর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

তবে অর্থের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের কাঠামোতেও বড় পরিবর্তনের পরিকল্পনা করেছে বিসিবি। নীতিগতভাবে একটি ছয় দলের প্রতিযোগিতামূলক কাঠামোর অধীনে চার দিনের প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি তিন ফরম্যাটকে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিষ্ঠিত করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ছয় দলের মালিকানা বা স্বত্ব তিন বছরের জন্য দেওয়ার প্রস্তাব রয়েছে। এই কাঠামোর প্রথম আয়োজন হিসেবে আগামী ডিসেম্বর একটি ছয় দলের টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি।

অর্থাৎ, পরিকল্পনাটি শুধু আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদে একই দলগুলোকে বিভিন্ন ফরম্যাটে খেলানোর মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে নতুন একটি দলভিত্তিক কাঠামো দাঁড় করানোর লক্ষ্য রয়েছে।

এর পাশাপাশি ক্রিকেটারদের অনুশীলন ও ম্যাচ আয়োজনের সুবিধা বাড়াতেও নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে তৈরি হবে আন্তর্জাতিক মানের, আইএএএফ-অনুমোদিত তিন লেনের বিশেষায়িত অ্যাথলেটিক রানিং ট্র্যাক। ক্রিকেটারদের ফিটনেস ও রানিং অনুশীলনের পাশাপাশি অন্যান্য ক্রীড়া কার্যক্রমেও এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

শেরেবাংলা স্টেডিয়ামে নির্মাণ করা হবে আরও দুটি নতুন ড্রেসিংরুম। ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচ ও অন্যান্য ক্রিকেট কার্যক্রমে এগুলো ব্যবহার করা হবে। একই সঙ্গে খেলোয়াড়দের প্রবেশপথ ও কমন লবি এলাকার উন্নয়ন এবং দুটি বিকল্প ড্রেসিংরুমের আধুনিকায়নের অনুমোদনও দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ম্যাচের জন্য মূল প্যাভিলিয়নের ড্রেসিংরুমগুলো ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

রাজধানীর বাইরেও রয়েছে গুরুত্বপূর্ণ উদ্যোগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতিসংক্রান্ত পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বিসিবি। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই মাঠটিকে আবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

সব মিলিয়ে, বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তে একদিকে যেমন ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সুবিধা বাড়ছে, অন্যদিকে নতুন প্রতিযোগিতামূলক কাঠামো ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটকে আরও বিস্তৃত করার পরিকল্পনা দেখা যাচ্ছে।

তবে এসব পরিকল্পনার বাস্তব প্রভাব নির্ভর করবে বাস্তবায়নের ওপর, ছয় দলের কাঠামো কতটা কার্যকর হয়, নতুন প্রতিযোগিতায় ক্রিকেটারদের সুযোগ কতটা বাড়ে, আর মিরপুর ও বগুড়ার অবকাঠামো উন্নয়ন কত দ্রুত মাঠে দেখা যায় সেটিই এখন দেখার বিষয়।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্লাস্টিক বর্জ্যে বিপন্ন সৈকত, সচেতনতা ফেরাতে ১২ ‘বর্জ্যমানব’

পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত...

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত...

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

সর্বশেষ