back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোনো স্মৃতির ঝলক নিয়ে ফিরছে ‘ইত্যাদি’

নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ

দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ সংকলিত পর্ব প্রচার হবে শুক্রবার। এবারের পর্বটি নতুন করে ধারণ করা হয়নি। ‘ইত্যাদি’র বিভিন্ন সময়ের পর্ব থেকে বাছাই করা মজার, স্মরণীয় ও গুরুত্বপূর্ণ অংশ নিয়ে সাজানো হয়েছে বিশেষ এই পর্ব।

শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে অনুষ্ঠানটি।

২০১৯ সালের নভেম্বর মাসে বান্দরবানের নীলাচলের টাইগার পাহাড়ের চূড়ায় ধারণ করা ‘ইত্যাদি’র একটি পর্বের বেশ কিছু অংশ থাকছে এবারের সংকলনে। পাহাড়, ঝরনা, নদী, সবুজ অরণ্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির আবহে সাজানো হয়েছিল সেই পর্বের মঞ্চ।

বিশেষ এই পর্বে থাকছে প্রয়াত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও আরেক কিংবদন্তি অভিনেতা মাসুদ আলী খানের অভিনীত একটি নাট্যাংশও। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এ টি এম শামসুজ্জামান ওই নাট্যাংশের মাধ্যমে প্রথমবার টিভি ক্যামেরার সামনে ফিরেছিলেন। দুজনেরই জীবনের শেষ অভিনয় ছিল এটি।

এ ছাড়া বান্দরবানের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে রয়েছে তথ্যভিত্তিক প্রতিবেদন। থাকছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর চঞ্চল কান্তি চাকমার ব্যক্তি উদ্যোগে বয়স্ক ভাতা চালুর উদ্যোগ এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষক পরিবারের শিক্ষাবিষয়ক প্রতিবেদন।

পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমুদ্রসৈকতের পরিবেশ নিয়ে রয়েছে সচেতনতামূলক প্রতিবেদনও।

সংগীত আয়োজনেও থাকছে বৈচিত্র্য। বাংলা ও মারমা গানের শিল্পী আঁখি আলমগীর ও মান মান সিংয়ের কণ্ঠে থাকছে অনুরাগের গান। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।

এ ছাড়া বান্দরবানের প্রকৃতি ও বৈচিত্র্য তুলে ধরে ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে থাকছে বিশেষ নৃত্য পরিবেশনা।

সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে ‘ইত্যাদি’র বিভিন্ন পর্ব থেকে সংকলিত বিদ্রূপাত্মক নাট্যাংশের পাশাপাশি থাকছে জনপ্রিয় নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শকপর্ব ও চিঠিপত্র বিভাগ।

বরাবরের মতোই এবারের ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ