চট্টগ্রামের চান্দগাঁওয়ের শমসের পাড়া জোড় পুকুর পাড় এলাকায় পূর্ববিরোধের জেরে শাহাদাত হোসেন তানজিল (২৪) নামে এক যুবককে কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইফতু ও ইসফা নামে দুই ভাইসহ চারজন জড়িত বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা।
সোমবার (৩১ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে শমসের পাড়া জোড় পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহাদাত হোসেন তানজিল স্থানীয় মো. সেলিমের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রায় এক মাস আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার নয়ন নামে এক যুবককে মারধর করে রক্তাক্ত করা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। ওই মীমাংসার অংশ হিসেবে নয়নের নাকের অপারেশনের চিকিৎসা ব্যয় ইফতু ও ইসফার বাবা বহন করবেন বলে সিদ্ধান্ত হয়।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই চিকিৎসা ব্যয়ের টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে বাবু নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় ইফতু ও ইসফাসহ কয়েকজন তানজিলের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা কিরিচ দিয়ে তাকে এলোপাতাড়ি কোপালে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে তার চিকিৎসা দেওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, পুরোনো বিরোধের জেরে এ ধরনের সহিংস ঘটনা যেন আর না ঘটে, সে জন্য জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থানেওয়া প্রয়োজন।
আরু|



