back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বয়সে ছোট ‘প্রেমিককে’ নিয়ে চর্চায় মালাইকা

নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬ ২:২৯ অপরাহ্ণ

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা মালাইকা আরোরা। আইটেম গান থেকে শুরু করে ব্যক্তিগত জীবন_বছরজুড়েই নানা কারণে আলোচনায় থাকেন ‘ছাইয়া ছাইয়া’খ্যাত এই অভিনেত্রী।

অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন মালাইকা। সেই সম্পর্কের ইতি টানার পর তার সঙ্গে হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার নাম জড়ায়। এবার ফের তাদের সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন।

বলিউড বাবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একসঙ্গে নৈশভোজে দেখা যাওয়ার পর মালাইকা ও হর্ষকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

গত ২৯ আগস্ট মুম্বাইয়ের বান্দ্রার একটি জনপ্রিয় রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ করেন তারা। পরে একইসঙ্গে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় দুজনকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তেই তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে শুরু হয় নানা আলোচনা।

এর আগেও হর্ষের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। গত বছর একটি কনসার্টে হর্ষের সঙ্গে মালাইকার ছবি ভাইরাল হওয়ার পর তাদের প্রেমের জল্পনা শুরু হয়। পরে ইতালির রোমে একসঙ্গে ঘুরতেও দেখা যায় তাদের।

এ ছাড়া ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদির একটি পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল মালাইকা ও হর্ষকে। সেই পার্টির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরও তাদের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। এমনকি মালাইকার পরিবারের আয়োজিত ওনাম উৎসবেও উপস্থিত ছিলেন হর্ষ।

এসব ঘটনা মিলিয়ে নেটিজেনদের একাংশের ধারণা, সম্পর্কে জড়িয়েছেন মালাইকা-হর্ষ। এরই মধ্যে জানা গেছে, হর্ষ মেহতা মালাইকার চেয়ে ১৯ বছরের ছোট। তবে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মালাইকা।

১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের পর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন তারা। ২০১৭ সালের মে মাসে মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন। মালাইকা ও আরবাজের একমাত্র সন্তান আরহান খান।

এরপর আর বিয়ে করেননি মালাইকা। তবে অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর এবার হর্ষ মেহতাকে ঘিরে নতুন করে আলোচনায় এই বলিউড তারকা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ