বাংলাদেশের উন্নয়নকর্মী ও বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক রুনা খান সম্মানজনক র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত।
সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন চলতি বছরের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে
এ বছর রুনা খানের সঙ্গে আরও দুজন এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
তারা হলেন- সিঙ্গাপুরের কূটনীতিক ও শিক্ষাবিদ টমি কোহ এবং মিয়ানমারের মানবাধিকারকর্মী বো চি।
পুরস্কারজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো ৬৮তম র্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী আয়োজন। সেদিন বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
র্যামন ম্যাগসাইসাই ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৫৭ সালের ১৭ মার্চ এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন। একই বছর তার স্মরণে প্রতিষ্ঠিত হয় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। পরের বছর, ১৯৫৮ সাল থেকে তার নামে এই পুরস্কার দেওয়া শুরু হয়।
প্রতিবছর র্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।
আরু|



