back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

২-৩ হাজার রুপির পারিশ্রমিক থেকে ‘লেডি সুপারস্টার’ নয়নতারা

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে তিনি এখন ভারতের অন্যতম সফল ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তবে তার এই সাফল্যের শুরুটা হয়েছিল মাত্র ২ থেকে ৩ হাজার রুপির পারিশ্রমিকের একটি কাজ দিয়ে।

সম্প্রতি অভিনেত্রী ও সঞ্চালক পার্ল মানির সঙ্গে এক আলাপচারিতায় ক্যারিয়ারের শুরুর দিনের গল্প শেয়ার করেন নয়নতারা। তিনি জানান, অভিনয়ে আসার আগে থেকেই মডেলিং করতেন। শুরুর দিকে একটি ম্যাগাজিনের ফটোশুট ও ফ্যাশন অনুষ্ঠানে কাজ করেছিলেন তিনি। সেসব কাজের মধ্যে একটি থেকে পেয়েছিলেন আনুমানিক ২ থেকে ৩ হাজার রুপি।

নয়নতারা জানান, ‘ভানিথা’ ম্যাগাজিনের একটি ফটোশুটই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ম্যাগাজিনে প্রকাশিত তার ছবি পরিচালক সত্যন অন্তিকাডের নজরে পড়ে। পরে তিনি নয়নতারাকে তার সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন।

২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নয়নতারার। এরপর ‘বিস্ময়থুম্বাথু’ ও ‘নাট্টুরাজাভু’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।

২০০৫ সালে ‘আয়্যা’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। একই বছর রজনীকান্তের সঙ্গে ‘চন্দ্রমুখী’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। সিনেমাটির সাফল্যের পর তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে।

পরবর্তীতে তামিল, তেলুগু ও মালয়ালম_তিন ভাষার সিনেমায় একের পর এক সফল কাজ উপহার দেন তিনি। ‘বিল্লা’, ‘ইয়ারাদি নী মোহিনী’, ‘শ্রী রাম রাজ্যম’, ‘রাজা রানি’, ‘মায়া’, ‘নানুম রাউডি ধান’, ‘আরাম’ ও‘কোলামাভু কোকিলা’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেন।

ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক ও গ্ল্যামারনির্ভর চরিত্রে বেশি দেখা গেলেও সময়ের সঙ্গে চরিত্রনির্ভর সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেন নয়নতারা। এমন অনেক সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, যেগুলোর সাফল্য কোনো পুরুষ তারকার ওপর নির্ভরশীল ছিল না। এভাবেই দক্ষিণ ভারতীয় সিনেমায় তিনি হয়ে ওঠেন ‘লেডি সুপারস্টার’।

দক্ষিণী সিনেমায় দীর্ঘ সাফল্যের পর ২০২৩ সালে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় নয়নতারার। অ্যাটলি পরিচালিত ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার পাশাপাশি হিন্দিভাষী দর্শকদের কাছেও নয়নতারার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়।

মাত্র কয়েক হাজার রুপির পারিশ্রমিক দিয়ে ক্যারিয়ার শুরু করা সেই অভিনেত্রীই আজ ভারতের অন্যতম সফল ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন। মডেলিং থেকে মালয়ালম, তামিল ও তেলুগু সিনেমা হয়ে বলিউড দুই দশকের বেশি সময়ের পথচলায় নিজের যোগ্যতায় শক্ত অবস্থান তৈরি করেছেন নয়নতারা।

বর্তমানে তিনি ‘হাই’ নামের একটি তামিল সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন কাভিন। রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন নবাগত পরিচালক বিষ্ণু এদাভান।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ