back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির অনুমোদন ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ গঠন, অবৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন এলাকায় ব্যক্তি ও গোষ্ঠীর উদ্যোগে জেলা ভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের নামে কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এ ধরনের উদ্যোগকে অবৈধ ও বিসিবির সংবিধানবিরোধী হিসেবে ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে গঠিত এসব সংস্থা, সংগঠন বা কার্যক্রমের সঙ্গে বিসিবির কোনো সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা নেই। তাই এসব সংগঠনকে কোনোভাবেই বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা যাবে না।

বিসিবির সংবিধানের ৬.২ অনুচ্ছেদে সারা দেশে ক্রিকেট সংগঠনের সম্প্রসারণ ও সমন্বয় এবং নির্ধারিত কাঠামোর আওতায় আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা গঠনের বিষয়টি উল্লেখ রয়েছে। একইভাবে ৬.৪ অনুচ্ছেদে অধিভুক্ত ক্রিকেট সংস্থাগুলোকে স্বীকৃতি দেওয়া, তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং বিসিবি কর্তৃক গঠিত আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষমতা বিসিবির ওপর ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া সংবিধানের ৯.১(খ) অনুযায়ী, জেলা ক্রিকেট সংস্থাকে বিসিবি অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুসারে গঠিত হতে হবে। পাশাপাশি জাতীয় ক্রিকেট লীগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব ও বয়সভিত্তিক ক্রিকেটসহ বিসিবি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি নিজ অঞ্চলে নিয়মিত ক্রিকেট লীগ পরিচালনার দায়িত্বও রয়েছে স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থার।

বিসিবি আরও জানিয়েছে, কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধা গড়ে না ওঠা পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকেই জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবির স্বীকৃতি বা অনুমোদন এবং প্রযোজ্য সাংবিধানিক বিধান, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে গঠিত সংস্থা, সংগঠন বা কমিটিই কেবল ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে স্বীকৃত বা অনুমোদিত হবে। এসব সংস্থাই বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে, বিসিবির অনুমোদন বা স্বীকৃতি ছাড়া কোনো সংস্থা নিজেদের ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে দাবি করলে সেটিকে বিসিবির সংবিধান পরিপন্থী অবৈধ সংস্থা হিসেবে বিবেচনা করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বিসিবি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ