back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে পুলিশের অভিযানে ধরপাকড়, গ্রেপ্তার ২১

নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, দাঙ্গাবাজ, চুরি ও গণউপদ্রবের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের পৃথক আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ২১ জনের মধ্যে ১১ জনের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ রয়েছে। এছাড়া একজনকে দাঙ্গা সংগঠনের অভিযোগে, পাঁচজনকে চুরির অভিযোগে এবং চারজনকে গণউপদ্রবের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

দাঙ্গা সংগঠনের অভিযোগে গ্রেপ্তার মো. জিয়াউর রহমান (৪২) লংগদু উপজেলার আঠারকছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

চুরির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. এনামুল হক (৩৬), রফিকুল ইসলাম বাপ্পি (৪০), মো. আনোয়ার হোসেন (২০), ইয়াছিন আরাফাত রানা (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মিনতাজ রহমান (১৫)।

এদিকে গণউপদ্রবের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪৫), ইব্রাহিম খলিল (২৫), বেবী আক্তার লাকী (৩০) ও খুশি আক্তারকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ১৭ আগস্ট রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, মাদকসহ আটক ব্যক্তি ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছিল কোতয়ালী থানা পুলিশ।

এ ছাড়া ১৯ আগস্টের অভিযানেও মাদকসেবী, মাদক কারবারি ও মারামারি মামলার আসামিসহ আরও কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। ফলে সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহর ও জেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, অপরাধমূলক কর্মকাণ্ড এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ