back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক’ কারবার, গ্রেপ্তার ৫৩

নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ

ঢাকার গুলশানে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক ও অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ।

বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গুলশানের ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসব প্রতিষ্ঠানের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যায়।

অভিযানে ওই দুটি প্রতিষ্ঠান থেকে নারী-পুরুষসহ মোট ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গুলশান থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ওসি দাউদ হোসেন বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন এলাকায় স্পা ও বিউটি সেন্টারের আড়ালে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আসছে। তবে গুলশানের এই অভিযানে একসঙ্গে ৫৩ জন গ্রেপ্তারের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ