বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েই মাঝেমধ্যে বেশি আলোচনায় থাকেন। এবার এক ভক্তের অদ্ভুত ভালোবাসার প্রকাশ ঘিরে ফের খবরের শিরোনামে এসেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেহনাজের প্রতি ভালোবাসা প্রকাশ করতে এক ভক্ত নিজের বুকে তার মুখাবয়বের ট্যাটু করিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিষয়টি সামনে আসে। ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেন ‘বিগ বস’খ্যাত এই অভিনেত্রী।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই ভক্ত শার্টের বোতাম খুলে শেহনাজকে নিজের বুকে আঁকা তার মুখের ট্যাটু দেখাচ্ছেন। বিষয়টি দেখে কিছুটা অবাক হয়ে পাঞ্জাবি ভাষায় শেহনাজ জানতে চান, কেন নিজেকে কষ্ট দিয়ে তিনি এমন ট্যাটু করিয়েছেন।
জবাবে ওই ব্যক্তি জানান, তিনি শেহনাজের একজন বড় ভক্ত। তার কথা শুনে শেহনাজ তাকে ধন্যবাদ জানান এবং করমর্দনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেন, ওই ভক্ত এর আগেও হাতে শেহনাজের নাম বা ছবি ট্যাটু করিয়েছিলেন। তখন শেহনাজ তাকে বুকে আর কোনো ট্যাটু না করার অনুরোধ জানিয়েছিলেন।
তবে এবার সেই অনুরোধের পরও বুকে প্রিয় তারকার মুখের ট্যাটু দেখে বেশ অবাকই হয়েছেন শেহনাজ।
আরু|



