back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে স্বর্ণের দামে পতন

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ

টানা তিন দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এ দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস।

বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে স্বর্ণের দাম

বাজুসের নির্ধারিত নতুন দরে ভ্যাটসহ প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এ ছাড়া—

  • ২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা প্রতি ভরি
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা প্রতি ভরি
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা প্রতি ভরি

তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এর আগে ১৩ আগস্ট ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র একদিনের ব্যবধানে এবার সেই দাম আবার কমানো হলো।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০৩ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫১ বার দাম বাড়ানো, ৫১ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন দামই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ফের প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশালমিছিলের একটি ভিডিও...

চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

চট্টগ্রাম নগরে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশাচালকরা।...

ফেসবুকে এবার বিনামূল্যে নীল টিক!

ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন ‘Facebook Verified’ সুবিধা চালু করেছে...

ফোন যেভাবে নষ্ট করছে আপনাদের সম্পর্ক

একই ঘরে বসে আছেন দুজন। পাশে প্রিয় মানুষটি, অথচ...

যে ২ আমলে মানুষের গুনাহ ঝরে যায়

ইসলামে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা...

সর্বশেষ