back to top

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা হামলার আশঙ্কা: দেশজুড়ে হাই অ্যালার্ট!

নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ

দেশজুড়ে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ সদর দপ্তর। 

শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ সদস্যদের উদ্দেশে পাঠানো বিশেষ নির্দেশনায় রাতের টহল, মোবাইল ডিউটি ও চেকপোস্টে দায়িত্ব পালনকারী সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নাশকতার আশঙ্কা বিবেচনায় এই সতর্কতা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় যেকোনো সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে রাতের টহল আরও জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমপূর্ণ এলাকা এবং প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি কার্যক্রমও জোরদার করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বেতার বার্তা এবং সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের কাছে বিশেষ নির্দেশনা পাঠিয়ে সারাদেশের পুলিশ ইউনিটগুলোকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

তবে এখন পর্যন্ত সম্ভাব্য হামলার স্থান, সময় বা সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। নিরাপত্তার স্বার্থে অনেক তথ্য গোপন রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরু||খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন, তার সঙ্গেই দেশে ফিরতে চান সাকিব

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন করে তার সঙ্গে দেশে ফেরার...

জি-টু-জি চুক্তিতে এলএনজি আমদানির অনুমোদন

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর...

বাংলাদেশে আর কারও তাবেদারি চলবে না: ভূমি প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রীর কড়া বার্তা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা...

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন টানাপোড়েন

আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এর এক প্রতিবেদনে বলা হয়েছে,...

সর্বশেষ